Special News Special Reports State

‘কালীঘাটের কাকু’র লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসে টানা ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার ইডির

0
(0)

খবর লাইভ : নিয়োগ মামলায় জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে উচ্চপদে চাকরি করতেন। সেই সংস্থায় রাতভর তল্লাশি চালাল ইডি। সোমবার সকাল থেকে তিন জায়গায় অভিযান শুরু করে কেন্দ্রীয় এজেন্সিটি। বাকি দু’জায়গায় তল্লাশি দ্রুত শেষ হলেও আলিপুরের লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান চলে প্রায় ১৮ ঘণ্টা। ম্যারাথন তল্লাশি শেষে ইডির আধিকারিকদের সূত্রে খবর, তাঁদের হাতে এসেছে বেশ কিছু নথি।

সোমবার সকালে ইডির তিনটি দল পৃথক তিনটি জায়গায় তল্লাশি শুরু করে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একটি প্রকল্প এলাকায় যান ইডির আধিকারিকরা। পাশাপাশি, লি রোডে সুজয়কৃষ্ণের মেয়ে এবং জামাইয়ের ফ্ল্যাটেও যান ইডির অফিসারেরা। একই সঙ্গে আলিপুরে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসেও যান তাঁরা। একযোগে শুরু হয় তিন জায়গায় তল্লাশি। বিষ্ণুপুর এবং লি রোডে তল্লাশির কাজ শেষ হলেও আলিপুরের অফিসে তল্লাশি গড়ায় ভোর পর্যন্ত।
এই লিপ্‌স অ্যান্ড বাউন্ডস এর সঙ্গে তাঁরই সংস্থা এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গেও ওই সংস্থার লেনদেনের প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন বলে দাবি। ইডি চার্জশিটে দাবি করেছে, ২০২০-২১ সালের মধ্যে কাকুর এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের ৯৫ লক্ষ ১ হাজার টাকা লেনদেন হয়েছে। কবে কত টাকা লেনদেন, তা-ও চার্জশিটে জানিয়েছে ইডি।
মঙ্গলবার ভোরে যখন ইডির তদন্তকারীরা আলিপুরে তল্লাশি অভিযান শেষ করে বের হন, তখন তাঁদের হাতে একাধিক ব্যাগ। ইডি সূত্রের খবর, লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে প্রচুর নথি, লেজার বুক এবং হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। ইডি আধিকারিকেরা যখন তল্লাশির কাজ চালাচ্ছিলেন, তখন বাইরে পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *