খবর লাইভ : নিয়োগ মামলায় জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু লিপ্স অ্যান্ড বাউন্ডসে উচ্চপদে চাকরি করতেন। সেই সংস্থায় রাতভর তল্লাশি চালাল ইডি। সোমবার সকাল থেকে তিন জায়গায় অভিযান শুরু করে কেন্দ্রীয় এজেন্সিটি। বাকি দু’জায়গায় তল্লাশি দ্রুত শেষ হলেও আলিপুরের লিপ্স অ্যান্ড বাউন্ডসে ইডির অভিযান চলে প্রায় ১৮ ঘণ্টা। ম্যারাথন তল্লাশি শেষে ইডির আধিকারিকদের সূত্রে […]

