Special News Special Reports State

পোস্টিং দুর্নীতি মামলায় আরও ৪০ জন শিক্ষককে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ

0
(0)

খবর লাইভ : পোস্টিং দুর্নীতি মামলায় আরও ৪০ জন শিক্ষক মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিলেন। কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন শিক্ষকরা। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এর আগে, সোমবার ৩০ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পোস্টিংয়ে কোনও কারচুপি হয়েছিল কি না, সেই নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুনঃ তদন্তে মুখোমুখি হতে প্রস্তুত,যাদবপুরকাণ্ডের ১৩ দিন পর নীরবতা ভেঙে জানালেন অরিত্র

পোস্টিং মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককেই জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পরেই ধাপে ধাপে শিক্ষকদের তলব করছে সিবিআই। যদিও সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। সেই সময় শিক্ষকদের পোস্টিংয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। কোন স্কুলে কার পোস্টিং হবে, তাতে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষকদের একাংশ মামলা করেছিলেন।

গত ২৫ জুলাই এই বিষয়ে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই দিন রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। তাঁরই নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের ডেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *