International Special News Special Reports

ইউক্রেনবাসীর রোষের মুখে এবার ভারতীয় পড়ুয়ারা, প্রতিনিয়ত দেশে ফিরে যাওয়ার নিদান

0
(0)

খবর লাইভ : ইউক্রেনবাসীর রোষের মুখে এ বার ভারতীয় পড়ুয়ারা। ‘‘নিজের দেশে ফিরে যান’’, ইউক্রেনবাসীদের কাছ থেকে রোজ এ কথাই শুনতে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে সে দেশের যুদ্ধ চলছে। সে দেশে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। কারণ, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো।

আরও পড়ুনঃ যাদবপুর নিয়ে তৃণমূল সরকারকে বেলাগাম আক্রমণ দিলীপের !

পড়াশোনা শেষ করতে অনেক ভারতীয় পড়ুয়াই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের একাংশের দাবি, ইউক্রেনের বহু নাগরিকই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।এক পড়ুয়া বলেছেন, ‘‘আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলছেন স্থানীয়রা। গত আট সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।’’

২০২২ সালে ইউক্রেন থেকে প্রায় ১৮ হাজার পড়ুয়াকে সরানো হয়েছে। ওই পড়ুয়ারা আশা করেছিলেন, ভারতীয় বা কোনও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করবেন। কিন্তু সেটা হয়নি বলে দাবি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আরও ৩ হাজার ৪০০ পড়ুয়া পড়াশোনা শেষ করতে ইউক্রেনে ফিরে গিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *