Special News Special Reports State

জমি সিন্ডিকেটের বিবাদের জেরে জোড়া খুন বজবজে, অভিযোগের তীর তৃণমূলের দিকে

0
(0)

খবর লাইভ : জমি সিন্ডিকেটের বিবাদের জেরে জোড়া খুন বজবজে। পলাতক মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি। জমির দালালিকে ঘিরে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয় বলে অভিযোগ নিহতদের পরিবারের। এর পর দু’জনকেই গলার নলি কেটে হত্যা করা হয় বলে অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় মোট পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বজবজ থানার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের খড়িবেড়িয়া এলাকার পণ্ডিতের মাঠের কাছে এই ঘটনা ঘটেছে। ১১ অগাস্ট, শুক্রবার সেখানে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য। তাঁর দলবলও এই খুনে যুক্ত বলে অভিযোগ নিহতেদের পরিবারের।

আরও পড়ুনঃ দলিত সমর্থন লক্ষ্য, মধ্যপ্রদেশে সন্ত রবিদাস মন্দিরের ভিত্তিপ্রস্তর করছেন মোদি
পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত দুই ব্যক্তির নাম মহাদেব পুরকায়স্থ ওরফে পুঁটি এবং গণেশ নস্কর। একজনেপর বয়স ৪২, অন্য জনের ৪৮ বছর। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে খড়িবেড়িয়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
নিহতদের পরিবারের দাবি, অসীমের সঙ্গে কোনও এক সময় জমির দালালির কাজ করতেন মহাদেব। সেই সময় থেকেই দু’জনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়। দিন কয়েক আগেও অসীম গিয়েছিলেন মহাদেবের বাড়িতে। তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল, তা তার পরিবারের লোকজন জানেন না। মহাদেবের পরিবারের দাবি, অসীম খুনের হুমকি দিচ্ছিলেন বলে বাড়িতে জানিয়েছিলেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *