খবর লাইভ : বিরোধীরা সংসদে সুর চড়ালেই নেমে আসছে শাস্তির খাঁড়া। এবার অসংসদীয় আচরণের অভিযোগে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে । শুক্রবার লোকসভা অধিবেশনের শেষদিন। তার আগের দিনই অধীরকে সাসপেন্ড করা হয়। সংসদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ওই কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন কংগ্রেস সাংসদ।
আরও পড়ুনঃ জীবনদের ওয়াক আউটের পরই মনিপুর নিয়ে মুখ খুললেন মোদি
কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব পাশ হল লোকসভায়। কংগ্রেস অনাস্থা আলোচনা ছেড়ে বেরিয়ে গিয়েছিল আগেই। সংসদে উপস্থিত বিরোধীদের সংখ্যা ছিল নামমাত্র। কংগ্রেস-শূন্য লোকসভায় সহজেই পাশ হয়ে যায় অধীরের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব। অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীরকে।




