Special News Special Reports State

বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ফুরফুরায়, অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ নওশাদের বিরুদ্ধে

0
(0)

খবর লাইভ : ভাঙড় ছেড়ে এবার ফুরফুরায় গিয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে। ফুরফুরা পঞ্চায়েতে ২৯টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৪টি, আর আইএসএফ ও CPIM জোট পেয়েছে ৫টি আসন। কিন্তু বোর্ড গঠনের আগে বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসার জড়ান নওশাদ।

ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমানে জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ জানান, বুধবার রাতে পঞ্চায়েতে তালা দিয়েছে দুষ্কৃতীরা। সারারাত এলাকায় বোমাবাজি করা হয়। বৃহস্পতিবার সকালে ফের বোমাবাজি শুরু হয়। অভিযোগ, নওশাদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক বোমাবাজি করে আইএসএফ। পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান আইএসএফ বিধায়ক। পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল চলছে। আজই বোর্ড গঠন হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়।
এর কিছুক্ষণ পরেই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয় l পঞ্চায়েত প্রধান হন তৃণমূলের রাজিয়া সুলতানা এবং উপপ্রধান হন মৃগাঙ্গ মোহন মাল l ঘটনায় এক তৃণমূল কর্মীর পাশাপাশি আহত হয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার l

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *