Special News Special Reports State

একই দিনে শহরে আসছেন  মোহন ভগবত এবং জে পি নাড্ডা, কেন জানেন ?

0
(0)

খবর লাইভ : শুক্রবার ৩ দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।সব ঠিকঠাক থাকলে দলের পূর্বাঞ্চলীয় সম্মেলনে যোগ দিতে পারেন তিনি। ওইদিনই শহরে আসার কথা আরএসএস প্রধান মোহন ভগবতের। নাড্ডা এবং ভগবত একই দিনে শহরে পা রাখায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

কলকাতার আরএসএসের সদর দফতর কেশব ভবনে শুক্র ও শনি দুদিন ব্যাপি পূর্বাঞ্চলীয় ক্ষেত্র কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই বৈঠকেই যোগ দেবেন ভগবত। আরএসএস সূত্রে জানা যাচ্ছে, ওই বৈঠকে যোগ দিতে ভগবতের সঙ্গে আসবেন সংগঠনের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবোলে। বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন অসম, বিহার ও পশ্চিমবঙ্গের নেতারা।
সূত্র মারফত জানা যাচ্ছে, পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সংগঠনের উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা করতেই এই বৈঠক হতে চলেছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে, ২৪এর ভোটের আগে বিজেপির রণকৌশল বাতলে দিতে পারেন ভগবত। একই সাথে বিজেপির অন্দরে সংগঠনের অবস্থাও খতিয়ে দেখতে পারেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *