Special News Special Reports State

বুধবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব, জানাল হাসপাতালের মেডিক্যাল বোর্ড

0
(0)

খবর লাইভ : বুধবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও একাধিক বিধিনিষেধের মধ্যে থাকতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি।

তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, বিষয়টি নিয়ে সোমবার বৈঠকে বসেছিল আলিপুরের বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বোর্ড। গত ২৯ জুলাই থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন বুদ্ধদেব। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সব দিক খতিয়ে দেখার পরই বুধবার তাঁকে ছাড়া হতে পারে।

বাড়িতেও পর্যবেক্ষণে রাখা হবে বুদ্ধদেবকে। তাঁর বাড়ি জীবাণুমুক্ত করা হবে। বাড়িতে থাকবেন এক জন নার্স। আগামী এক সপ্তাহ বুদ্ধদেবের রাইলস টিউব খোলা হবে না।

আরও পড়ুনঃ আমাকে নিয়ে গল্প বানানোই কাজ, বিদেশে গিয়েও অভিষেকের নিশানায় ইডি
এরই পাশাপাশি, ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলবে ‘চেস্ট ফিজিওথেরাপি’ এবং রিহ্যাবিলিটেশন। বাড়িতে রাখা হবে বাইপ্যাপ সাপোর্ট, নেবুলাইজেশন সাপোর্ট। সবমিলিয়ে কোনওভাবে যাতে ফের তার সংক্রমণ না হয় সেদিকে জোর দিচ্ছেন চিকিৎসকরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *