International Special News Special Reports

হন্ডুরাসে তাণ্ডব! মহিলা কারাগারে সংঘর্ষে নিহত অন্তত ৫১

0
(0)

খবর লাইভ : হন্ডুরাসে মহিলা কারাগারে ভয়ঙ্কর সংঘর্ষ। দুপক্ষের বন্দিদের মধ্যে জীবন্ত পুড়িয়ে, গুলি করে এবং কুপিয়ে চলে হত্যালীলা। ভয়াবহ এই ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আহত বহু। তাঁদের জেল হাসপাতালেই চিকিৎসা চলছে। ভয়ঙ্কর এই তাণ্ডবের দৃশ্য রেকর্ড হয়েছে জেলের সিসিটিভিতে। প্রশাসনের দাবি, বাইরে থেকে বেশ কয়েকটি কুখ্যাত দুষ্কৃতী কোনওভাবে ইন্ধন  এবং অস্ত্র যুগিয়েছে। পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ বৈবাহিক শারীরিক সম্পর্ক নিয়ে  চাঞ্চল্যকর রায় কেরালা হাইকোর্টের!

মঙ্গলবার ভোরে তেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট্রো ফেমেনিনো ডি অ্যাডাপটাসিয়ন সোশ্যাল কারগারে ভয়াবহ সংঘর্ষ বাধে। মহিলা কারাগারের মোট আবাসিক ৯০০ জন। তাঁদের মধ্যে এই দাঙ্গায় মৃত্যু হয়েছে ৪১ জনের।এদের মধ্যে ২৫ জনকে পুড়িয়ে মারা হয়েছে, ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদের ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। ভয়াবহ সংঘর্ষ আহত বহু। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হন্ডুরাস প্রশাসন।
নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়ামাত্র জেলের বাইরে বন্দিদের আত্মীয়রা ভিড় জমান। স্বজনরা আদৌ জীবীত আছেন কিনা জানতে চান তাঁরা। দাঙ্গা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। তিনি বলেন, কারগারের নিরাপত্তারক্ষীদের সমর্থনে মারা গোষ্ঠী পরিকল্পিত হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত হবে। দোষীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *