games Special News Special Reports

ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, গড়ে ফেললেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির

0
(0)

খবর লাইভ : ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। এদিন ফাইনালে তিনি হারালেন তরুণ ক্যাসপার রুডকে। ম‍্যাচের ফলাফল ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫। আর এই জয়ের ফলে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়ে ফেললেন জোকার। অপরদিকে এই নিয়ে তৃতীয় বার ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ পেলেন জোকোভিচ।

আরও পড়ুনঃ এশিয়া সেরা ভারতের মহিলা জুনিয়র হকি দল

এদিন ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন হলেও, ফাইনালের শুরুটাও কিন্তু একেবারেই মনের মতো হয়নি জোকোভিচের। শুরুতে জোকারকে বেশ বেগ দেন ক্যাসপার রুড। প্রথম সেট চলে বেশ হাড্ডাহাড্ডি। প্রথম সেটে একটা সময়ে ৩-০ এগিয়ে ছিলেন রুড। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুরন্ত কামব‍্যাক করেন জোকার। শেষে প্রথম গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে সহজ জয় ছিনিয়ে নেন জোকার। দ্বিতীয় সেটে সহজে জয় ছিনিয়ে নেন জোকোভিচ। তৃতীয় সেটে ফের কিছুটা লড়াই চলে। তবে শেষমেশ জয় ছিনিয়ে নেন জোকার।

এদিকে এদিন ফ্রেঞ্চ ওপেন ফাইনাল দেখতে যান কিলিয়ান এমবাপে এবং ইব্রাহিমবিচ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *