Special News Special Reports State

মনোনয়নের সময়সীমা পুনর্বিবেচনা করুক নির্বাচন কমিশন, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

0
(0)

খবর লাইভ : পঞ্চায়েত ভোটে প্রায় ৭৫ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য ৫ দিন সময় কম বলে মনে করছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।শুক্রবার বিজেপি-কংগ্রেসের করা মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রাথমিক ভাবে মনে হচ্ছে মনোনয়ন থেকে ভোটগ্রহণ পুরো সময়টি অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে। মনোনয়নে সময় খুবই কম দেওয়া হয়েছে। ভোটের নির্ঘণ্ট নিয়ে পুনর্বিবেচনা করতে পারে কমিশন। মহকুমাশাসক, জেলাশাসক বা কমিশনের অফিসে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা যায় কি না দেখতে হবে। হাই কোর্টের নির্দেশ, এই বিষয়গুলি নিয়ে কমিশন নিজেদের বক্তব্য জানাবে। ভোটগ্রহণ থেকে গণনা গোটা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার নজরদারিতে করা ভাল।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জনস্বার্থ মামলার অনুমতি দিয়ে দ্রুত শুনানির সিদ্ধান্ত নেন শুক্রবার সকালে।আজ দুপুরেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। ভোটের কাজে অস্থায়ী কর্মী বা সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার নিয়ে আদালতের আগে কোনও নির্দেশ থাকলে তা মেনে চলতে হবে। ভোট সংক্রান্ত কোন কোন কাজে সিভিকদের ব্যবহার করা যাবে, তা নিয়ে এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার একটি নির্দেশ ছিল। রাজ্য নির্বাচন কমিশনকে বিচারপতি মান্থার ওই নির্দেশ মেনে পদক্ষেপ করতে বলেছে কলকাতা হাই কোর্ট। তবে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে হাই কোর্ট।
আদালতের পর্যবেক্ষণ, সুষ্ঠু এবং শান্তিতে ভোটের জন্য সিসিটিভি ক্যামেরা করা উচিত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *