Special News Special Reports State

টানা দু-মাসের জন্য কলকাতার একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ

0
(0)

খবর লাইভ : টানা দুই মাসের জন্য কলকাতার একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ। সংশ্লিষ্ট এলাকাগুলিতে করা যাবে না মিটিং মিছিল! শুক্রবার এমনই নজিরবিহীন নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

২৮ মে উত্তর কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে অভিযোগ করেছেন, ‘পাঁচদফা ভোটে মানুষের রায় বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভীত সন্ত্রস্ত। তাই মোদীজির রোড শো বন্ধ করতে পুলিশকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
কলকাতা পুলিশের তরফে জানানো হয়, এটি রুটিন অর্ডার। নতুন কিছু নয়। নিরাপত্তার স্বার্থে এরকম হয়েই থাকে।

আগামী ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। নির্দেশিকায় জানানো হয়েছে, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা ট্রাফিক গার্ডের সদর দফতরের অধীনে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে এবং বেন্টিক স্ট্রিট বাদে এর আশেপাশের এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা। সংশ্লিষ্ট এলাকায় পাঁচজনের বেশি কোথাও জমায়েত করা যাবে না। 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *