games Special News Special Reports

টেস্ট বিশ্বকাপের ফাইনালে রোহিতদের নেতিবাচক মনোভাবে বিরক্ত শাস্ত্রী

0
(0)

খবর লাইভ : গত বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। প্রাক্তন কোচ মনে করেন রোহিত শর্মার টস জিতে বল করার সিদ্ধান্ত খুবই নেতিবাচক ছিল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৬৯ রান তোলে। ভারত দ্বিতীয় দিনের শেষে ১৫১ রানে পাঁচ উইকেট হারিয়েছে। ভারতীয় দলে রাখা হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। রোহিত চার পেসার এবং স্পিনার রবীন্দ্র জাডেজাকে দলে নেন মেঘলা আকাশ দেখে। কিন্তু খেলা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যায়। ওভালের পিচ ব্যাটিং সহায়ক হয়ে যায়।

শাস্ত্রী বলেছেন, “টস জিতে বল করতে চাইছে ভারত। দলে চার জন পেসার এবং এক স্পিনার নিয়েছে তারা। ইতিবাচক মানসিকতা হলে ভারত ব্যাট করত। প্রথম সেশনটা সামলাতে হত। তার পর ২৫০ রান তোলো। ধীরে ধীরে পরিস্থিতি অনেক বেশি ব্যাটারদের পক্ষে যেত।”
আসলে প্রথম দিনেই ৩২৭ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। স্মিথদের ইনিংস থামে ৪৬৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। রোহিত, বিরাটেরা কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। জাডেজা ৪৮ রান করলেও তাঁকে আউট করেন নাথান লায়ন। ফলে ভারত আরও চাপে পড়ে যায়।

আরও পড়ুনঃ নামল বৃষ্টি, তাপপ্রবাহের মাঝে ভিজল শহর ও শহরতলি!

শাস্ত্রী বলেন, “আমার মতে অস্ট্রেলিয়া ম্যাচের দখল নিয়ে নিয়েছে। এখান থেকে ওরা ভুল করলে তবেই ভারত ম্যাচে ফিরতে পারবে। খুব ভাল ব্যাট করেছে ওরা। বিশেষ করে ম্যাচের প্রথম সেশনে। তাতেই ওরা ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়।” এখন দেখার আজ তৃতীয় দিনে ভারত কিভাবে সামলায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *