Special News Special Reports State

পানিহাটিতে অনুপম দত্ত হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের 

0
(0)

খবর লাইভ : উত্তর ২৪ পরগনার পানিহাটিতে কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় অবশেষে এল রায়। দীর্ঘ তিন বছর ধরে মামলা চলার পর ব্যারাকপুর মহকুমা আদালত শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তরা হল অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত ও জিয়ারুল মণ্ডল। আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি ফিরলেও নিহত কাউন্সিলরের পরিবার এখনও সম্পূর্ণ বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মার্চ পানিহাটি এলাকায় প্রকাশ্য রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। প্রকাশ্য রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে উঠে আসে, পূর্বপরিকল্পিতভাবেই এই খুন করা হয়েছিল এবং অনুপম দত্তকে খুনের জন্য চার লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। সেই সুপারির টাকাতেই ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে খুনের ছক কষা হয় বলে আদালতে প্রমাণিত হয়েছে।

রায় ঘোষণার পর অনুপম দত্তের স্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁরা এখনও সম্পূর্ণ বিচার পাননি। তাঁর বক্তব্য, শুধু হাতিয়ার ধরা লোকেরা শাস্তি পেলেই হবে না। মাথারা আগে সামনে আসুক। তদন্ত এখনও অসম্পূর্ণ। নেপথ্যে থেকে কারা দোষীদের সাহায্য করেছে, কারা সুপারি দিয়েছে, তাদের নাম প্রকাশ্যে আনা হোক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *