National Special News Special Reports

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০০ ছুঁই-ছুঁই!

0
(0)

খবর লাইভ : ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০০ ছুঁই-ছুঁই। সেই সংখ্যা ৩০০ পেরিয়েও যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞেরা। শনিবার সন্ধ্যা পর্যন্ত রেল সূত্রে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২৮৮। আহত ৮০০-র উপর। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এখনও ধ্বংসস্তূপ থেকে দেহাংশ ঝুলছে। ধ্বংসস্তূপের তলাতেও চাপা পড়ে থাকতে পারে অনেক দেহ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।

আরও পড়ুনঃ মৃতের সংখ্যা ২৬০ অতিক্রম করল, করমন্ডলের দুর্ঘটনার সঠিক কারণ এখনও ধোঁয়াশায়

তবে সরকারি ভাবে রেল ‘উদ্ধারকাজ’ শেষ বলে ঘোষণা করেছে। শনিবার থেকেই শুরু হয়েছে পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ।
অনেকে বলছেন, বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে কেন্দ্রীয় সরকারের ‘অতি সক্রিয়তা’র মাশুল দিতে হচ্ছে আপাতদৃষ্টিতে ‘সাধারণ’ ট্রেনগুলিকে। বন্দে ভারত তৈরি এবং চালাতে যে ব্যয় হচ্ছে, তার ‘প্রভাব’ পড়ছে রেলের সার্বিক রক্ষণাবেক্ষণে। তবে এ নিয়ে এখনই কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। সকলেই বিস্তারিত তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *