Special News Special Reports State

‘কালীঘাটের কাকু’র ২০ জায়গায় সম্পত্তির হদিশ !

0
(0)

খবর লাইভ : গতকাল ইডির ম্যারাথন তল্লাশিতে ‘কালীঘাটের কাকু’ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর ২০টি জায়গায় সম্পত্তির হদিশ। ১৬ জায়গায় তল্লাশিতে দেড় হাজার পাতার নথি ও ৩টি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে। ৩টি কোম্পানির সঙ্গেই সুজয়কৃষ্ণর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। ৩টি কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হতো বলে অনুমান ইডির। গতকালের তল্লাশিতে সুজয়কৃষ্ণর ফোন সহ ১১টি মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার প্রচুর সংখ্যক হার্ডডিস্ক, পেনড্রাইভ, খবর ইডি সূত্রে।

আরও পড়ুনঃ কাঁটাতার পেরিয়ে  ফের পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন! 

দু’মাসের ‘নবজোয়ার যাত্রা’ কর্মসূচিতে কাটছাঁট করেই শুক্রবার রাতে সিবিআইয়ের তলব পেয়ে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে এসেছিলেন অভিষেক। জানিয়েছিলেন শুক্রবার যেখানে থেমেছেন, সোমবার সেখান থেকেই নবজোয়ার যাত্রা শুরু করবেন তিনি। সেই রেশ ধরেই শনিবার রাতে সিবিআই দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন, “পরশু দিন থেকে দশ গুণ বেশি উৎসাহ নিয়ে জনসংযোগ যাত্রা করব।” দীর্ঘ দু’মাসের কর্মসূচির ধকল না নেওয়ার জন্য যে অনেকেই পরামর্শ দিয়েছিলেন, সে কথা জানিয়ে অভিষেক বলেন, “মা, বাবা, দলনেত্রী বারণ করেছেন, জ্বর, গলাব্যথা হয়েছে, হাত কেটে গিয়েছে, তবু ফিরিনি। সিবিআইয়ের জন্য ফিরতে হল।”
অভিষেক দাবি করেন, ‘নবজোয়ার যাত্রা’য় তৃণমূলের প্রতি মানুষের সমর্থন দেখে বিজেপি নানা ভাবে কর্মসূচিকে ব্যাহত করতে চাইছে। তবে এ সবের পরেও যে, তিনি যে দমবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁর কথায়, “নবজোয়ার যাত্রা সার্থক। এ বার বিজেপির রাতের ঘুম উড়ে যাবে।”
রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার অভিষেককে তলব করেছিল সিবিআই। সকাল ১০টা ৫৮ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাজিরা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল সিবিআই দফতরে। রাতে সেখান থেকে বেরিয়ে অভিষেক বলেন, ‘‘নির্যাস একটা আস্ত অশ্বডিম্ব।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *