National Special News Special Reports

উপত্যকায় জঙ্গিদমন অভিযানে নিহত ২ জওয়ান, আহত ৪

0
(0)

খবর লাইভ : উপত্যকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে হামলায় মৃত্যু হল দুই সেনা আধিকারিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ সেনা আধিকারিক। শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে সেনা ও জঙ্গি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।

সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের অন্তর্ভুক্ত কান্দি জঙ্গলে সন্ত্রাসদমন অভিযান চালানো হচ্ছিল। আশেপাশের এলাকায় চলছিল নিবিড় তল্লাশি। সে সময়ই সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত হন চার জন।
সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,নিরাপত্তারক্ষীরা গোপন সূত্রে খবর পায় রাজৌরি জেলার কেসারা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয় সেনার। হঠাৎই সেনার উদ্দেশে বোমা ছুড়ে দিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায় জঙ্গিরা। আহত সেনা আধিকারিকরা উধমপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন। সেনার তরফে জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালাবে তারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *