games Special News Special Reports

সূর্যের ৮৩, আরসিবিকে ৬ উইকেটে হারাল মুম্বই

0
(0)

খবর লাইভ : ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে আরসিবি।

রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন আরসিবিকে ৬ উইকেটে হারায় মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব। ৮৩ রান করেন তিনি। ব‍্যর্থ গেল ফ‍্যাফ ডুপ্লেসি এবং ম‍্যাক্সওয়েলের অর্ধশতরান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে আরসিবি। আরসিবির হয়ে এদিন ব‍্যর্থ বিরাট কোহলি। এক রান করেন তিনি। ৬৫ রান করেন ডুপ্লেসি। ৬৮ রান করেন ম‍্যাক্সওয়েল। ৩০ রান করেন দীনেশ কার্তিক। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট নেন ব্রেনড্রফ। একটি করে উইকেট নেন গ্রিন, ক্রিস জর্ডন এবং কুমার কার্তিকে।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব। ৮৩ রান করেন তিনি। ৪২ রান করেন ইশান কিষান। ৭ রান করেন রোহিত। ৫২ রানে অপরাজিত নেহাল। আরসিবির হয়ে দুটি করে উইকেট নেন হাসারাঙ্গা এবং বিজয়কুমার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *