International Special News Special Reports

শান্তিনিকেতনে মহাসমারোহে পালিত হল ২৫ বৈশাখ

0
(0)

খবর লাইভ : আজ ২৫ বৈশাখ। রাজ্যজুড়ে, চলছে কবি বন্দনা । রবীন্দ্রনৃত্য, গানে ও কবিতার ছন্দে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু জন্মদিনে তাঁকে বিশেষ সম্মান, শ্রদ্ধা জানালেন বিশ্বভারতী বাঁচাও কমিটির সদস্য। অবস্থান মঞ্চেই পালন করলেন ২৫ বৈশাখ । উল্লেখ্য, আজ চতুর্থ দিনে পড়ল বিশ্বভারতী বাঁচাও কমিটির আন্দোলন।
এদিন সকাল থেকেই অবস্থান মঞ্চে ভিড় ছিল রবীন্দ্র প্রেমীদের। ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। কচি কাচা থেকে বড়রা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছিল । এদিন, বাউল গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে।
বিশ্বভারতী জমি বিতর্কে অমর্ত্য সেনকে উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ করছে বিশ্বভারতী বাঁচাও কমিটি । প্রতিবাদ মঞ্চে থাকছেন বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, পড়ুয়া ও আশ্রমিকরা । জানা গিয়েছে, রবীন্দ্র জয়ন্তী পালনের পর শেষ হবে তাঁদের বিক্ষোভ।
১৯২১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী। তারপর থেকে শান্তিনিকেতনের সঙ্গে নিবিড় যোগসূত্র তাঁর। ১৯৫১ সালে এটি লাভ করেছিলেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্থাপনা দু’বছরের মহামারি কাটিয়ে আজ ফিরে এসেছে স্বমহিমায়। যথারীতি পুরোনো নিয়মেই পালিত হচ্ছে ২৫ শে বৈশাখ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *