Special News Special Reports State

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি

0
(0)

খবর লাইভ : আজ, বুধবার কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দু’একটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী ৩-৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আজ কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে।

আরও পড়ুনঃ দিল্লি পুলিশের নিরাপত্তা ফিরিয়ে দিলেন প্রতিবাদরত কুস্তিগীররা!
উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *