Special News Special Reports State

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেলেঘাটা, চলল গুলি; গ্রেফতার ২১

0
(0)

খবর লাইভ : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে হঠাৎ করেই উত্তপ্ত বেলেঘাটা। পার্টি অফিস ভাঙচুর, তৃণমূল নেতার অফিসেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। হামলার মাঝে গুলি চালানোর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। ঘটনায়  জখম টিঙ্কু দাস নামে এক তণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি রয়েছে।

খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় বিধায়ক পরেশ পাল। যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছেন পরেশ পাল। অভিযোগ ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকানন্দ দাসের অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল নেতা রাজু নস্করের অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। পাল্টা রাজু নস্কর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে গুলি চালানো, গাড়ি ভাঙচুর ও মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন কাউন্সিলরের অনুগামীরা। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়।

রবিবারের ঘটনায় উভয় পক্ষই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দুই শিবিরের বিরুদ্ধেই দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *