Entertainment Special News Special Reports

শুটিংয়ের মাঝেই আংটি বদল রূপাঞ্জনা এবং রাতুলের

0
(0)

খবর লাইভ : শুটিংয়ের মাঝেই আংটি বদল রূপাঞ্জনার, সাক্ষী তাঁর ছেলে,২০১৭ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। ছ’বছর পর নতুন করে সংসার পাততে চলেছেন অভিনেত্রী। চারিদিক নিস্তব্ধ। মাঝে দাঁড়িয়ে তাঁরা দু’জন। পাহাড়ের এক গির্জার সামনে দাঁড়িয়ে একে অপরের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিলেন তাঁরা। রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। ‘অনুরাগের ছোঁয়া’র শুটিংয়ের মাঝেই আংটি বদল রূপাঞ্জনার l প্রায় সাড়ে চার বছরের সম্পর্ক তাঁদের। ২০১৭ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। তার পর একাই ছেলেকে বড় করছিলেন অভিনেত্রী।

অন্য দিকে, রাতুল টলিপাড়ার চেনা মুখ৷ বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি৷ শুটিং ফ্লোরেই তাঁদের প্রথম দেখা, ধীরে ধীরে যা গড়ায় প্রেমের সম্পর্কে।
এই মুহূর্তে রূপাঞ্জনা ব্যস্ত ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের শুটিংয়ে। সিরিয়ালের কিছু দৃশ্যের শুটিং করতেই তো তাঁরা গিয়েছিলেন দার্জিলিং। সেখান থেকে ছেলে আর রাতুলের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন তিনি।
এত কিছুর মধ্যে যে তিনি এমন পরিকল্পনা করে রেখেছেন কে জানত? আংটি বদল সারলেন রূপাঞ্জনা এবং রাতুল। শহরের কোলাহল থেকে দূরে, নির্জনেই একে অপরের হওয়ার শপথ নিলেন৷ আংটি বদলের সেই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে রূপাঞ্জনা লেখেন, ‘‘সত্যি প্রেমের গল্পে কখনও সমাপ্তি হয় না৷ একসঙ্গে আরও এক নতুন যাত্রা শুরু। আংটি বদল, এনগেজড।’’
রূপাঞ্জনা, রাতুলের থেকে ৬বছরের বড়। বয়স যে ভালবাসার ক্ষেত্রে কখনও বাধা হতে পারে না তা মনে প্রাণে বিশ্বাস করেন তাঁরা। বিশ্বাস করেন বন্ধুত্ব। রূপাঞ্জনার আট বছরের ছেলে রিয়ানের সঙ্গেও রাতুলের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। তাঁরা একসঙ্গে ভিডিয়ো গেম খেলে। শুধু ছেলে রিয়ান, তাঁদের পরিবারও খুব খুশি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *