খবর লাইভ : এশিয়া কাপ নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে দল পাঠাবে না। অন্যদিকে দেশে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড । এই দড়ি-টানাটানির মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন পাক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ । আইসিসির প্রতি তাঁর বার্তা, ভারতকে ছাঁটাই করা হোক। এমনকী মিয়াদাঁদ এও বলেন, ভারত যদি পাকিস্তানে খেলতে আসতে না চায় তাহলে তারা জাহান্নামে যাক।
ইউটিউবে প্রকাশিত এক ভিডিয়োতে প্রাক্তন পাক ব্যাটার বললেন, আমি তো আগেই বলেছিলাম, না আসলে (ভারত) জাহান্নামে যাক, আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের ক্রিকেট পাচ্ছি। এটা নিয়ন্ত্রণ করা আইসিসি-র কাজ, তারা যদি এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে গভর্নিং বডির কোনও কাজই নেই।




