খবর লাইভ : ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এবার পর্যটন খাতে বিশেষ জোর দেওয়ার কথা জানাল কেন্দ্র। সামনেই লোকসভা নির্বাচন , হাতে বাকি মাত্র ১৪ মাস। এর মাঝে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে ঠিকই , কিন্তু মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ঘিরে বুধবার প্রত্যাশার পারদ জমেছিল। সাধারণ মানুষের আশা কতটা পূরণ করতে পারলেন অর্থমন্ত্রী, দেশে পর্যটনের মানচিত্রে কতটা বরাদ্দ বাড়ল, তা জানতে আগ্রহী আমজনতা। কোভিডে বেশ কিছুটা ধাক্কা খাওয়ার পর এবার দেশের পর্যটন শিল্পকে সঞ্জীবনী দেওয়ার আশা আগেই প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী। সেইমতো ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে পর্যটনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান হল এই বাজেটে।
এক নজরে পর্যটন শিল্পে বাজেট বরাদ্দ :
১.দেশের ৫০টি বিশেষ পর্যটন কেন্দ্র চিহ্নিত করা হবে।
২.সরকারি পর্যটন কেন্দ্রের উন্নতির লক্ষ্যে বিশেষ নজর।
৩.বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগেও কাজ করবে সরকারি পর্যটন সংস্থা।
৪.দেশে আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ।
৫.৫০টি বিমানবন্দর, হেলিপ্যাড, ওয়াটার এরো ড্রোন, উন্নত ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করা হবে।
৬.সীমান্ত এলাকার গ্রামে পর্যটন পরিকাঠামো গড়ে তোলা হবে।
৭.মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।
৮.বিদেশি পর্যটকদের ভারতের বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণের উৎসাহ দান।
৯.প্রাকৃতিক পরিবেশের কথা মাথায় রেখে জলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি।




