International Special News Special Reports

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেঁচে আছেন ? সন্দেহ প্রকাশ জেলেনস্কির

0
(0)

খবর লাইভ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেঁচে আছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে এক আয়োজনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এদিকে জেলেনস্কির এমন মন্তব্যের পর ক্রেমলিন বলছে, পুতিন কিংবা রাশিয়া—কারোরই অস্তিত্ব না থাক, এটাই চান ইউক্রেনের প্রেসিডেন্ট।

গতকাল সকালে ইউক্রেনিয়ান ব্রেকফাস্ট আয়োজনে অংশ নেন জেলেনস্কি। সেখানে ‘কবে শান্তি আলোচনা শুরু হবে’ এমন প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন। ইতিমধ্যে জেলেনস্কির এই বক্তব্যের ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে।
জেলেনস্কি বলেন, ‘আজ আমি আসলে বুঝতে পারছি না, কার সঙ্গে কথা বলব, কোন বিষয়ে কথা বলব। আমি আসলে নিশ্চিত নই রাশিয়ার প্রেসিডেন্ট, যিনি মাঝেমধ্যে সবুজ পর্দার সামনে হাজির হন, তিনি আসল কি না। আমি বুঝতে পারি না তিনি বেঁচে আছেন কি না, তিনি সব সিদ্ধান্ত নিচ্ছেন কি না, নাকি অন্য কেউ নিচ্ছে।’

এ সময় হতাশা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমার মাথায় আসে না কীভাবে আপনারা (রাশিয়া) ইউরোপের নেতাদের একটি বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরদিনই ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করতে পারেন। আমি আসলে বুঝতেই পারছি না কার সঙ্গে আমরা কাজ করছি। আমরা যখন শান্তি আলোচনার কথা বলি, আমি বুঝি না কার সঙ্গে এই আলোচনা করব।’

জ়েলেনস্কির বক্তৃতার পরেই রাশিয়ার তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘জ়েলেনস্কির কাছে যে রাশিয়া এবং পুতিন ‘বড় সমস্যা’ তা আবার স্পষ্ট হয়ে গেল। উনি চান রাশিয়া এবং পুতিনের অস্তিত্ব মুছে যাক। যত তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন যে, রাশিয়ার অস্তিত্ব আছে এবং থাকবে, ইউক্রেনের পক্ষে ততই মঙ্গল হবে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *