Special News Special Reports State

ডেপুটি ডিরেক্টর-সহ কলকাতায় ২০ জন ইডি অফিসার, ফের বড়সড় অপারেশনের ছক!

0
(0)

খবর লাইভ : শনিবারই কলকাতা ছেড়েছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র।তিনি যেতেই মঙ্গলবারই শহরে এলেন এনআইএ-র শীর্ষ কর্তা দিনকর গুপ্ত। ইডি সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে মূলত দিল্লি থেকে এসেছেন কয়েক জন ডেপুটি ডিরেক্টর-সহ ২০ জন অফিসারের দল।ফের রাজ্যে বেড়েছে ইডি-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা। ফলে জল্পনা বাড়ছে, ফের ‘বড়সড়’ কোনও ‘অপারেশন’-এর জন্য ঘুঁটি সাজানো শুরু করেছে তারা?

সোমবার দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকে ৮ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি। কয়লা কেলেঙ্কারির মামলার সূত্রে আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ১৯ জুন। এগুলিও তৎপরতা বৃদ্ধিরই ইঙ্গিত।সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের শুনানিতেও ইডির আইনজীবী জানান, আগামী দিনে গরু পাচারের মামলায় তৎপরতা বাড়বে। ওই মামলায় আরও গ্রেফতার হবে।ইডির ডিরেক্টর সঞ্জয় যে দিন (শুক্রবার) কলকাতায় এসে অফিসারদের সঙ্গে বৈঠক করেন, সে দিনই সন্ধ্যায় দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। তার পরে যাবতীয় নজর গিয়ে পড়ে ওই দুর্ঘটনার দিকে। কিন্তু এখন চলতি সপ্তাহের বাকি দিনগুলি প্রচারের আলো ফের কয়লা ও গরু পাচার মামলার দিকেই ঘুরে যাবে কি না, ইডির তৎপরতায় সেই প্রশ্ন উঠছে।
তদন্তকারী সংস্থাটি সূত্রে ইঙ্গিত, বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় রুজিরাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করতে পারে মামলাটির তদন্তকারী অফিসার-সহ পাঁচ জনের একটি দল। মলয়কে ওই একই মামলায় দিল্লিতে ডেকে পাঠানোর পাশাপাশি মঙ্গলবার তাঁর আপ্ত সহায়ক বলে পরিচিত শঙ্কর চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *