Special News Special Reports State

পোস্টার দিল কারা? ‘দোষী’ কারা? কলকাতা পুলিশকে কড়া নির্দেশ হাই কোর্টের

0
(0)

খবর লাইভ : পোস্টার দিল কারা? বিচারপতি মান্থা মামলায় ‘দোষী’ কারা? কলকাতা পুলিশকে কড়া নির্দেশ আদালতের।বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে বিচারের কাজে ‘বাধা’ ইস্যুতে একটি স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের হয়। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে নির্দেশ বড় নির্দেশ দিয়েছে আদালত। ৩ বিচারপতি’র বিশেষ বেঞ্চে মামলা দায়ের হয়েছে।

বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, ‘আমরা প্রথম সিসিটিভি ফুটেজ দেখব কোন কোন আইনজীবী ওই দিনের ঘটনায় যুক্ত ছিলেন। নির্দিষ্ট করে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। নির্দিষ্ট করে কোনও আইনজীবীকে এখনও পর্যন্ত শনাক্ত করা হয়নি। ওই আইনজীবীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ দেখব।
এরই পাশাপাশি, রেজিস্ট্রার জেনারেলকে এজলাসে ডেকে পাঠাল বিশেষ বেঞ্চ। বার কাউন্সিল রাজ্য এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া কোনও প্রতিনিধি নেই। একক বেঞ্চ নির্দেশে জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করতে হবে রেজিস্ট্রার জেনারেলকে। এটা খুবই অসুবিধাজনক কাজ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *