খবর লাইভ : অনেক আগেই ইডি তার ভয়েস স্যাম্পল চেয়েছিল। কিন্তু ইডি চাইলেও ভয়েস স্যাম্পল দিতে রাজি ছিলেন না সুজয়কৃষ্ণ ভদ্র। নিম্ন আদালত নির্দেশ দেওয়ার পরও আপত্তি থাকায় হাইকোর্টে গিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু আদালতের নির্দেশে বাড়ল বিপত্তি! তার আবেদনে কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট । এবার ভয়েস স্যাম্পল বা কন্ঠস্বরের নমুনা […]
Tag: the High Court
পঞ্চায়েত ভোটের বাকি বাহিনী নিয়ে হাইকের্টে কী জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা!
খবর লাইভ : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কী আদৌ মিলবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে চিঠি চালাচালি চলছেই। এরই মাঝে বুধবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন কলকাতা হাইকোর্টে সশরীরে উপস্থিত হলেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে এদিন রাজীব সিনহাকে সামনে পেয়ে সাংবাদিকরা তাঁকে […]
ভাঙড়ে আইএসএফ-এর ৮২ জন প্রার্থীর নাম কেন মুছে গেল, কমিশনকে জানানোর নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : ভাঙড়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তির অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, তারা সব আসনে মনোনয়ন জমা দিতে পারেনি। আইএসএফ প্রার্থীদের দাবি, অশান্তির পরেও কিছু আসনে মনোনয়নপত্র জমা করতে পেরেছিলেন তাঁরা। স্ক্রুটিনির পরেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম ছিল বলে দাবি। এমনকি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ ২০ জুন সকালেও কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম […]
দ্রুত মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করুন! আইএসএফের মামলায় কমিশনকে নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : ভাঙড়ের আইএসএফ প্রার্থীদের মনোনয়ন বাতিল সংক্রান্ত মামলায় এবার বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি হয়। আর সেই শুনানিতেই এবার রাজ্য নির্বাচন কমিশনকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন সাফ জানিয়েছে, আইএসএফের যে ৮২ জন মনোনয়ন জমা দিতে […]
আদালত অবমাননা মামলায় কমিশনকে হলফনামা দিয়ে একাধিক তথ্য জানানোর নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : আদালত অবমাননা মামলার শুনানিতে শুক্রবার কমিশনকে হলফনামা পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ২৭ জুনের মধ্যে এই হলফনামা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই হলফনামায় কমিশনকে জানাতে হবে, কেন ২০ হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার হল? ক্যানিং-১ ব্লকের ২৭৪টি আসনে একটি দলের প্রার্থী কীভাবে […]
উপাচার্য নিয়োগে রাজ্যের তৈরি অর্ডিন্যান্সের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে
খবর লাইভ : বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য রাজ্যের তৈরি অর্ডিন্যান্স-কে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার মামলাটি গৃহীত হয়েছে।আবেদনকারীর মতে, প্রস্তাবিত সন্ধান কমিটির যে কাঠামো হয়েছে তা শিক্ষা ও জনস্বার্থ বিরোধী। সন্ধান কমিটি থেকে বাদ পড়ছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাঁর জায়গায় স্থান পেতে চলেছেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। আগামী ১২ জুন হাই কোর্টের প্রধান বিচারপতি […]
আগামী ১০ দিনের মধ্যে রাজ্য সরকারকে ডিএ নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের
খবর লাইভ :কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, সোমবার ১৭ এপ্রিলের মধ্যে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্য সরকারকে। কিন্তু এদিন পর্যন্ত রাজ্য সরকার বৈঠকের ব্যাপারে কোনও রা কাড়েনি। এই অবস্থায় আদালত এদিন ফের নির্দেশ দিল, আগামী ১০ দিনের মধ্যে রাজ্য সরকারকে ডিএ নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে হবে। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস […]
কম্বল বিতরণকাণ্ডে হাই কোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি
খবর লাইভ : কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি । বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্তগুলি হল ‘তদন্তে সহযোগিতা করতে হবে। কোনও সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না। শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে। কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না’, আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন তিওয়ারি’, এমনই […]
মাদক পরীক্ষার পর ৬০০ দিন পরেও মেলেনি জামিন, স্বরাষ্ট্রসচিবকে তলব হাই কোর্টে
খবর লাইভ : মাদক পরীক্ষার পর পেরিয়েছে প্রায় ৬০০ দিন।তবু মেলেনি জামিন।মামলাকারীর অভিযোগ শুনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে তলব করেছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবকে। ঘটনার সূত্রপাত, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি। জাহাঙ্গির মণ্ডল নামে এক যুবককে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, তাঁর থেকে পাওয়া […]
পোস্টার দিল কারা? ‘দোষী’ কারা? কলকাতা পুলিশকে কড়া নির্দেশ হাই কোর্টের
খবর লাইভ : পোস্টার দিল কারা? বিচারপতি মান্থা মামলায় ‘দোষী’ কারা? কলকাতা পুলিশকে কড়া নির্দেশ আদালতের।বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে বিচারের কাজে ‘বাধা’ ইস্যুতে একটি স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের হয়। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে নির্দেশ বড় নির্দেশ দিয়েছে আদালত। ৩ বিচারপতি’র বিশেষ বেঞ্চে মামলা দায়ের হয়েছে। বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, ‘আমরা প্রথম সিসিটিভি ফুটেজ […]










