Special News Special Reports State

তৃণমূল মেয়র পারিষদ আমিরুদ্দিন ববির হোটেলে হানা আয়কর দফতরের

0
(0)

খবর লাইভ : তৃণমূল মেয়র পারিষদ আমির উদ্দিন ববির হোটেলে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার দুপুরে কলকাতার মৌলালিতে ওই হোটেলের নথিপত্র খতিয়ে দেখেন তারা। জানা গিয়েছে, হোটেলের বিদ্যুতের বিল রয়েছে আমিরের নামে।

আরও পড়ুনঃ প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকার আকাশ থেকে নামানো হলো সব বিমান

অন্যদিকে, বুধবার সকালে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের কারখানাতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরিতে যাওয়ার পাশাপাশি সুতির বিধায়ক জাকিরের শিব বিড়ি ফ্যাক্টরিতেও আয়কর হানা হয়েছে।এদিন বেলা ১১টা নাগাদ সামশেরগঞ্জের গোবিন্দপুরের আনন্দ ফ্যাক্টরি এবং সুতিতে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক জাকিরের বাড়ি সংলগ্ন বিড়ি কারখানাতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রথমে বিএসএফ জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয় কারখানার চারদিক। সেখান থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে।
Adv

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *