Special News Special Reports State

রাজ্যের ডিএ মামলায় নতুন বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

0
(0)

খবর লাইভ :রাজ্যের ডিএ মামলা মামলাটি গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে। মামলাটি গিয়েছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী ১৬ জানুয়ারি এই মামলার শুনানি হবে।গত বছর ডিসেম্বরে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ান। তার প্রায় এক মাস পর নতুন বেঞ্চে গঠন করল সুপ্রিম কোর্ট। তবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এই মামলায় নতুন নন।নতুন বেঞ্চে শুধু বিচারপতি দত্তের জায়গায় বিচারপতি হৃষীকেশ রায় এসেছেন।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় সব পক্ষের হলফনামা তলব করে শীর্ষ আদালত । গত ১৪ ডিসেম্বরের আগে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। কিন্তু ১৪ তারিখ মামলাটি শুনতেই চাননি বিচারপতি বিচারপতি দীপঙ্কর দত্ত। তখনই জানা গিয়েছিল নতুন বেঞ্চ তৈরি করে এই মামলার শুনানি হবে। এক মাসের মাথায় নতুন বেঞ্চ গড়ে শুনানি হবে।
বকেয়া ডিএ চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতা হাই কোর্টের পর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন, এটা সরকারি কর্মচারীদের অধিকার। সব রাজ্যে দেওয়া হয়। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্য-সহ সকল পক্ষের হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট। আগামী ১৬ জানুয়ারি মামলার শুনানি হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *