National Special News Special Reports

সংবাদ পরিবেশনে নয়া নির্দেশিকা কেন্দ্রের

0
(0)

খবর লাইভ : ক্রিকেটার ঋষভ পন্থের পথ দুর্ঘটনার মতো কয়েকটি সংবাদ কিছু টেলিভিশন চ্যানেলে যে ভাবে সম্প্রচার করা হয়েছে, তা মোটেই ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেই নজির তুলে ধরে একটি নির্দেশিকা প্রকাশ করেছে মন্ত্রক।
কী বলা হয়েছে নির্দেশিকায় ? নির্দেশিকায় বলা হয়েছে, মৃতদেহ, রক্তাক্ত-ব্যক্তি কিংবা কোনও মহিলা, শিশু বা প্রবীণকে নৃশংস ভাবে আঘাত করা, শিশুকে শিক্ষকের বেধড়ক মারধর— খুব কাছ থেকে তোলা এমন ছবি বা ভিডিয়ো বেশ কয়েক মিনিট ধরে বার বার দেখানো হচ্ছে। ছবি বা ভিডিয়োয় আক্রান্তের মুখ বা রক্তাক্ত অবয়ব ঘষে অস্পষ্টও করে দেওয়া হচ্ছে না। এমন ছবি বা ভিডিয়ো সংবাদে প্রকাশ করার সময়ে উপযুক্ত সম্পাদনা ও পরিমার্জনার উপরে জোর দেওয়া হয়েছে তাতে।

এমন সম্প্রচার কুরুচিকর ও পীড়াদায়ক বলে উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, এতে দর্শকের মনে বিরূপ প্রভাব পড়ে, শিশুদের উপরে চাপ সৃষ্টি হয়। বিঘ্নিত হয় আক্রান্তের গোপনীয়তা। যা আদতে মানহানি এবং জনস্বার্থের পরিপন্থী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *