National Special News Special Reports

মস্কো-গোয়া বিমানে বোমার খোঁজে তল্লাশি, মেলেনি কিছুই

0
(0)

খবর লাইভ : গোয়ার উড়ানে বোম আছে বলে খবর এসেছিল গতকাল। কিন্তু গোটা উড়ানে চিরুনি তল্লাশি চালিয়েও কোনও বোমের সন্ধান পাওয়া যায়ন। সোমবার মস্কো থেকে গোয়া যাওয়ার আজুর এয়ার ফ্লাইটে বোমা আছে বলে ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে রাশিয়ান দূতাবাসে একটি বিবৃতি জারি করে সতর্ক করা হয়েছিল।

আরও পড়ুনঃ পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির গঙ্গা আরতি করবেন সুকান্ত

সেই অনুযায়ী দ্রুত ফ্লাইটে তল্লাশি চালানোর জন্য মস্কো-গোয়া ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় গুজরাটের জামনগরের দিকে বলে জানা গিয়েছে। জামনগরে বিমানটি অবতরণের পর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের তরফ থেকে গোটা বিমান এবং লাগেজে তল্লাশি চালানো হয়। তবে জামনগর বিমানবন্দরের তরফ থেকে বলা হয়েছে, এনএসজি তল্লাশি চালিয়ে কোন সন্দেহজনক কিছু পায়নি। বুধবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই ফ্লাইটটি জামনগর থেকে গোয়ার উদ্দেশে ছাড়বে বলে জানা গিয়েছে।
বোমা হুমকির পর সোমবার রাত ৯ঃ৪৯ নাগাদ জামনগর প্রতিরক্ষা বিমানবন্দরে জরুরী অবতরণ করে মস্কো-গোয়া ফ্লাইট। এরপর বিমানের ২৩৬ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারপরেই বিমান পরীক্ষা করা হয়। সূত্রের খবর, জামনগর বিমানবন্দরটি নিরাপত্তা বাহিনীর তরফ থেকে ৯ ঘন্টা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। তবে সন্দেহজনক কিছু না মেলায় আপাতত স্বস্তিতে বিমান যাত্রীরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *