National Special News Special Reports

মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলা মুম্বই আদালতে, রায় ১২ জানুয়ারি

0
(0)

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘জাতীয় সঙ্গীত’ অবমাননার মামলা দায়ের হয়েছিল মুম্বই আদালতে। মামলা করেছিল বিজেপি। আগামী ১২ জানুয়ারি সেই মামলার রায় দিতে পারে মুম্বাই আদালত। জানাগেছে, মুম্বাইয়ে গীতিকার ও কবি জাভেদ আখতারের ব্যবস্থাপণায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। বিজেপির অভিযোগ, সেদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসে, পরে উঠে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। তাঁদের আরও অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী পুরো না গেয়ে হঠাৎ জাতীয় সঙ্গীত থামিয়ে বেরিয়ে যান অনুষ্ঠান মঞ্চ ছেড়ে। এর পরই স্থানীয় থানা অভিযোগ দায়ের করেন মুম্বই বিজেপির সম্পাদক। অভিযোগ, থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এর পরই তাঁরা নগর দায়রা আদালতে আবেদন জানান। আগামী ১২ জানুয়ারি সেই মামলার রায় দিতে পারে আদালত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *