games Special News Special Reports

লঙ্কা বধে সিরিজ শুরু ভারতের, অভিষেকেই সুপারহিট মাভি

0
(0)

খবর লাইভ : শুরুটা খুব একটা ভাল হয়নি। শিবম মাভি এদিন সিনিয়র জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেললেন। নিঃশঙ্ক (১) যেমন ধনঞ্জয় ডি সিলভা (৮) ফিরিয়ে দিলেন তিনি। একটা স্বপ্নের বলে বোল্ড করেন নিঃশঙ্ককে। ভারতের জার্সিতে এদিন বোলিং ওপেন করলেন হার্দিক। নতুন বলে মুভমেন্ট পেলেন ভারত অধিনায়ক।

আরও পড়ুনঃ তৃতীয় দিনে দ্বিতীয়বার ভাঙল বন্দে ভারত ট্রেনের জানলার কাঁচ !

উমরান মালিক তুলে নিলেন আসালঙ্কার উইকেট। দুর্দান্ত ক্যাচ নিলেন ঈশান। ১০ ওভার শেষে লঙ্কার রান ছিল ৬৬-৪। ভানুকা রাজাপক্ষ (১৯) আউট হলেন হর্ষল প্যাটেলের বলে। তবে এরপর অধিনায়ক শানাকা এবং হাসারাঙ্গা বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন। এরপর হাসারাঙ্গা ফিরে গেলেন শিবম মাভির বলে। অভিষেকের ভারতের হয়ে চারটে উইকেট নিলেন কেকেআরের প্রাক্তন তারকা। ২২ রানে ৪ উইকেট। ১৫৫ কিলোমিটার গতিতে একটি বলে লঙ্কার অধিনায়ক শানাকাকে ফিরিয়ে দিলেন উমরান। ৪৫ করে ফিরে গেলেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *