খবর লাইভ : ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান বেনুগোপাল ধুত গ্রেফতার সিবিআই-এর হাতে। আইসিআইসিআই লোন মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে ভিডিওকন গ্রুপের চেয়ারম্যানকে। এর আগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার এবং তাঁর স্বামী দীপক কোচারকে গ্রেফতার করেছিল সিবিআই।
ছন্দা কোচারের বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও পদে ছিলেন, তখন নিয়ম বহির্ভূত ভাবে ভিডিওকন গ্রুপকে বিপুল অঙ্কের লোন পাইয়ে দিয়েছিল। এর অঙ্ক ৩ হাজার কোটি টাকার কাছাকাছি। ২০১৮ সালে ছন্দা কোচার সিইও পদ থেকে সরে যান। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই সময় প্রকাশ্যে আসছিল। ভিডিওকন গ্রুপকে তিনি সাহায্য করছিলেন বলেও অভিযোগ আসছিল। সেই সব অভিযোগের জেরেই পদ থেকে সরে যেতে হয়।বৃহস্পতিবার আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার এবং তাঁর স্বামী দীপক কোচার গ্রেফতার করে সিবিআই। সেই সময়ে দাবি করা হচ্ছিল বেনুগোপাল ধুতকেও গ্রেফতার করা হয়েছে সম্ভবত। কিন্তু দেখা গেল সোমবার বেনুগোপালকে গ্রেফতার করেছে সিবিআই।
মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ৭১ বছরের বেনুগোপালের বিরুদ্ধে আইসিআইসিআই লোন কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।




