International Special News Special Reports

বড়দিনে রাশিয়াকে ‘জঙ্গি রাষ্ট্র’ বলে তোপ দাগলেন জেলেনস্কি

0
(0)

খবর লাইভ : শেষ পর্যন্ত ইউক্রেন সংঘাতকে ‘যুদ্ধ’ বলে মন্তব্য করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার এবং দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যদিও আজ বড়দিন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও পালিত হচ্ছে যীশুর জন্মদিবস। পালিত হচ্ছে বটে, তবে তাতে প্রাণের টানের বড়ই অভাব। কিন্তু বড়দিন বলে কথা! ইউক্রেনের মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মনে করিয়ে দিলেন, ঠিক যে ভাবে ফেব্রুয়ারি থেকে হাজারো ঘটনা স্রেফ সহ্য করে গিয়েছেন দেশবাসী, আসন্ন শীতটাও তেমনই সহ্য করে নেবেন। রাশিয়া ইউক্রেনের মাথা নত করাতে পারবে না।
বড়দিনের বার্তায় রাশিয়াকে সরাসরি ‘জঙ্গি রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘‘রাশিয়া শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য ইউক্রেনীয়দের হত্যা করছে। এর চেয়ে দুঃখজনক সংবাদ কী হতে পারে। ওরা কি উন্মাদ!’’
পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে রাশিয়া এই সংঘাতকে দাপ্তরিকভাবে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আসছে। কর্তৃপক্ষের দৃষ্টিতে যুদ্ধের মতো বিভ্রান্তিকর পরিভাষা ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে একটি আইনও করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *