Special News Special Reports State

নন্দীগ্রামে  সমবায় নির্বাচনে গো-হারা বিজেপি

0
(0)

খবর লাইভ : পঞ্চায়েত ভোটের আগে ফের জোর ধাক্কা গেরুয়া শিবিরে। পূর্ব মেদিনীপুর সহ নন্দীগ্রামে একের পর এক সমবায় নির্বাচনে হেরেই চলেছে বিজেপি। এবার নন্দীগ্রাম- ব্লকের ভেটুরিয়া সমবায় নির্বাচনে ফের গো-হারা বিজেপি। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এবার বিজেপি এক ডজন গোল খেল। ১২টি আসনের সবকটিতে জিতল তৃণমূল। আগেই একটি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক দল, আজ, শুক্রবার বাকি ১১টি আসনের নির্বাচনে সবকটি দখলে এলো ঘাসফুল শিবিরের। এই ভোটেও বাম-রাম জোট করেও ডাহা ফেল শুভেন্দু। ফলে নন্দীগ্রামে শুভেন্দু যে ক্রমশ জমি হারাচ্ছেন, তাঁর পায়ের তলা থেকে মাটি সরছে, সেই ছবি স্পষ্ট।

এদিন সকাল থেকেই কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। নিশ্চিত হার বুঝতে পেরে বাইরে থেকে লোক এনে অশান্তি পাকায় বিজেপি। পাল্টা প্রতিহত করে তৃণমূল। দু’পক্ষের সংঘর্ষে ১০জন গুরুতর জখম হয়েছেন।এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে ভেটুরিয়া সমবায় নির্বাচনে শুভেন্দুর নির্দেশে
এত কিছুর পরও ভোটে জিততে পারেনি বিজেপি। ১২টি আসনেই জিতে সমবায় সমিতির দখল নিয়েছে তৃণমূল।

এমন ফলাফলের পর তৃণমূলের রাজ্য বক্তব্য,  ক্রমশ বিজেপির পাশ থেকে সরে যাচ্ছেন মানুষ। শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি সরছে। একটা সমবায় সমিতি, সেখানে তো ভোটের জন্য বিজেপি, সিপিএম, সবাই হাত মিলিয়ে আছে। কাল রাত থেকে ওরা বাইরের থেকে ছেলে প্রবেশ করায়, এবং ওই জায়গায় অশান্ত, মারধর, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। মানুষ তার মোক্ষম জবাব দিয়েছে। ফল যা হওয়ার তাই হয়েছে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *