খবর লাইভ : যখন চিনে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছিল, তখনই ভারতে ঢুকে পড়ল নয়া কোভিড ভ্যারিয়ান্ট । ভারতে হদিশ মিলল অতি সংক্রামক কোভিড ভ্যারিয়ান্ট বিএফ.৭-এর। জানা গিয়েছে, তিনজনের শরীরে এই নয়া প্রজাতির করোনা পাওয়া গিয়েছে। চলতি বছরের অক্টোবর মাসেই দেশে ঢুকে পড়েছিল এই নয়া প্রজাতির করোনা। আবার কিছু বিশেষজ্ঞ দাবি করছেন সেপ্টেম্বর মাসে প্রথম ওমিক্রনের নয়া এক ভ্যারিয়ান্ট প্রবেশ করেছিল ভারতে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শহরে শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল
গত বছর অক্টোবর মাসে ওড়িশাতে প্রথম এই নয়া প্রজাতির ভাইরাসের হদিশ মেলে। এক ব্যক্তির শরীরে একাধিক উপসর্গ দেখে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে। ওই ব্যক্তির নমুনা রিপোর্ট পজিটিভ আসে। দেখা যায় ওডিশার বাসিন্দা বিএফ.৭ ভ্যারিয়ান্টে আক্রান্ত।
গুজরাটের ভদোদরাতে এক বৃদ্ধার শরীরে একাধিক উপসর্গের হদিশ মেলে। এরপরই তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। বুধবার তাঁর রিপোর্টে ধরা পড়ে নয়া ভ্যারিয়ান্ট। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতে। জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুজরাটে ফিরেছিলেন ৬১ বছরের এই বৃদ্ধা। তাঁর শরীরেও ভাইরাস মিলেছে।




