games Special News Special Reports

ফের রেকর্ড গড়তে চলেছেন মেসি

0
(0)

খবর লাইভ : কাতার বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। তিনি রবিবার ফাইনাল খেলতে মাঠে নামলেই হয়ে যাবে আরেকটি রেকর্ড। সবাইকে ছাড়িয়ে যাবেন এই আর্জেন্টাইন ফুটবলার। ফাইনালের মাঠে পা রাখলেই মেসি হয়ে যাবেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। পাঁচ বিশ্বকাপ খেলেই মেসি এই কীর্তি গড়ার পথে রয়েছেন। তিনি রেকর্ড ভাঙবেন লোথার ম্যাথাউসের। জার্মানির এই ফুটবলার বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলেছেন, মেসির সংখ্যাও তাই। ফাইনাল ম্যাচে মাঠে নামলেই মেসির ম্যাচ সংখ্যা হবে ২৬।

রেকর্ড ভাঙলেও ক্ষতি নেই, ম্যাথাউসও চাইছেন মেসি এবারের বিশ্বকাপটা জিতুক। জার্মান কিংবদন্তি বলেছেন, ‘আমি চেয়েছিলাম সে আমার বিশ্বকাপে ম্যাচ খেলার রেকর্ডটা ভেঙে দিক। এখন শিরোপা জিততে পারলে তা হবে অবিস্মরণীয়।’ এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন মেসি। নিজে করেছেন পাঁচটি গোল, করিয়েছেন আরও তিনটি। বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও মেসির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *