International Special News Special Reports

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান থেকে ছিটকে গেলেন ইলন মাস্ক !

0
(0)

খবর লাইভ : বিশ্ব শীর্ষ ধনীর তালিকায় এত দিন প্রথম নামটি ছিল টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্কের। এবার তাকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে ঢুকে পড়লেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড আর্নল্ট।

টুইটারের কর্ণধার ইলনের সম্পদের পরিমাণ ৩৪০ কোটি ডলারের কাছাকাছি। এখন তিনি ওই তালিকায় দু’নম্বরে।

আরও পড়ুনঃ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে হারাল ৩-০ গোলে

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, টুইটার সংক্রান্ত নানা সমস্যায় মাস্কের প্রায় ১০ কোটি ডলার লোকসান হয়ে গিয়েছে। যার ফলে তালিকায় প্রথম স্থান থেকে ছিটকে গেছেন তিনি।

তবে, দীর্ঘ দিনের চেষ্টায় এই প্রথম আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে তুলে আনতে পেরেছেন।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার থেকে প্রায় ১৬৮ কোটি ডলারে পৌঁছেছে। তার তুলনায় ৭২ বছর বয়সী অর্নোল্টের সম্পদের পরিমাণ প্রায় ১৭২ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, টুইটার সংক্রান্ত নানা গোলযোগে মাস্কের প্রায় ১০ কোটি ডলার লোকসান হয়ে গেছে। যার ফলে তালিকায় প্রথম স্থান থেকে আচমকা ছিটকে যেতে হয়েছে তাকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *