খবর লাইভ : মহিলাদের পুড়িয়ে মারা থেকে গণধর্ষণের মতো নানান অত্যাচারের ঘটনায় রাজ্যে যে ক্ষতিপূরণ দেওয়া হয়, তা পর্যাপ্ত নয় বলে স্বীকার করে নিল সরকার। ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালতে জানিয়েছে রাজ্য। খুব দ্রুত এ বিষয়ে সংশোধনী বিল আসছে বিধানসভায়। এক জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, মহিলাদের উপর হওয়া বিভিন্ন ধরনের অত্যাচারের প্রেক্ষিতে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তাতে বদল আনা হবে। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির তালিকা মেনে ক্ষতিপূরণ দিতে চায় রাজ্য। নালসার ঠিক করা ক্ষতিপূরণের তালিকাও তিনি আদালতে জমা দেন।
মামলাকারীরা অভিযোগ করেছিলেন, দেশের বাকি রাজ্যের তুলনায় বাংলায় সব ক্ষেত্রেই ক্ষতিপূরণের পরিমাণ কম। এর পরেই জানানো হয়, খুব তাড়াতাড়ি বাংলাতেও নালসার ঠিক করে দেওয়া তালিকা অনুযায়ী তা মানা হবে।




