National Special News Special Reports

গুজরাটে আবারও সরকার গড়ছে বিজেপি

0
(0)

খবর লাইভ : গুজরাট বিধানসভা নির্বাচনে রেকর্ড আসনে জিতে গুজরাটে আবারও সরকার গড়ছে বিজেপি। মোদি-শাহের গুজরাটে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। আগামী ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। এমনটাই জানিয়েছেন গুজরাটের রাজ্য বিজেপি প্রধান সিআর পাটিল।

বৃহস্পতিবার ভোটগণনার শুরু থেকেই বাকিদের পিছনে ফেলে ক্রমশ এগিয়েছে গেরুয়া শিবির। এখনও পর্যন্ত দেড়শোর বেশি আসনে এগিয়ে অথবা জয়ী। যেখানে সরকার গড়ার জন্য প্রয়োজন ৯২টি আসন।

আরও পড়ুনঃ গুজরাটে দ্বিতীয় বার বিধানসভা ভোটে লড়তে নেমেই চমক আপের

তিন দশক ক্ষমতা ধরে রাখার রেকর্ড গড়তে চলেছে বিজেপি। ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে এখনও কিছুটা সময় লাগবে। তবে ফলাফলের প্রবণতা বলছে, আর বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত ১৫৭‌টি আসনে এগিয়ে/জয়ী বিজেপি। অন্য দিকে, বাকি আসনগুলির মধ্যে কংগ্রেস, আপ এবং অন্যান্য এগিয়ে/জয়ী যথাক্রমে ১৭, ৫ এবং ৩‌টি আসনে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *