games Special News Special Reports

‘কোহলি বিশেষ প্রতিভাবান’, মন্তব্য সৌরভের 

0
(0)

খবর লাইভ : আমাদের সময় থেকে কয়েক জন বিশেষ প্রতিভা দেখেছি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। কোহলিও সে রকমই বিশেষ প্রতিভাসম্পন্ন।

পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ইনিংস সবার মনে দাগ কেটেছে। বিরাটের এই ম‍্যাচ দেখে অভিভূত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন মহারাজ। বললেন, বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংস দেখে অভিভূত আমি।

আরও পড়ুনঃ কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন বাড়ির পুজোয়!

এক সাক্ষাৎকারে মহারাজ বলেন,” অসাধারণ। এত চাপের মুখে যে রকম ব্যাট করল, তার তুলনা হয় না। কোনও বিশেষণই হয়তো যথেষ্ট হবে না। এক কথায়, বিশেষ প্রতিভা। আমাদের সময় থেকে কয়েক জন বিশেষ প্রতিভা দেখেছি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। কোহলিও সে রকমই বিশেষ প্রতিভাসম্পন্ন। সাদা বলের ক্রিকেটে তো অতুলনীয়। কী সব ইনিংস খেলেছে, কী সব ম্যাচ জিতিয়েছে।”

টি-২০ বিশ্বকাপের প্রথম ম‍্যাচেই এরকম জয়। যার শেষ বল পযর্ন্ত ছিল উত্তেজনার পারদ। এই ম‍্যাচ নিয়ে মহারাজ বলেন,” দুর্দান্ত জয়। দারুণ খেলেছে আমাদের টিম। খুবই কঠিন পরিস্থিতি ছিল। ১৬০ রানের টার্গেট ছিল, ৩১-৪ হয়ে গিয়েছিল। সেখান থেকে দারুণ ভাবে ম্যাচে ফিরে এল। বিরাট অসাধারণ, যে ভাবে শেষ পর্যন্ত থেকে জেতাল, অনবদ্য! ভারত-পাকিস্তান এমনিতেই হাইপ্রেশার ম্যাচ।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *