খবর লাইভ :দিলীপ-শুভেন্দু ছাড়া কাউকে নেতা মানি না! ‘ভাই’ সৌমিত্রের মন্তব্যে সমর্থন করলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই প্রশ্ন ওঠে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যে ভাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন, তা নিয়ে।
যদিও
বিজেপির কোন্দলে সায় নেই শুভেন্দুর।
তিনি বলেন, ‘‘ভাই সৌমিত্র যে মন্তব্য করেছেন, তাতে আমার সমর্থন নেই। কারণ দলের অন্দরেই যখন বলার জায়গা রয়েছে, তখন ওঁর দলের ভিতরে সে কথা বলা উচিত।’’ নন্দীগ্রাম বিধায়ক আরও বলেন, ‘‘এই মুহূর্তে সাংগঠনিক কাজে অনেক কেন্দ্রীয় নেতা রাজ্যে রয়েছেন। আর প্রত্যেক রাজনৈতিক নেতার কাছেই সৌমিত্রের পক্ষে পৌঁছানো সম্ভব। তাই আমি ভাই সৌমিত্রকে বলব, সেই নেতাদের সঙ্গে কথা বলুন।’’




