National Special News Special Reports

জয়ী খাড়গে, প্রায় আড়াই দশক পরে কংগ্রেসের ব্যাটন গান্ধী পরিবারের বাইরে

0
(0)

খবর লাইভ : প্রায় আড়াই দশক পরে কংগ্রেসের ব্যাটন গেল গান্ধী পরিবারের বাইরের কারও হাতে। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং সাংসদ মল্লিকার্জুন খাড়গে। শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি পদে নির্বাচিত হলেন তিনি।

আরও পড়ুনঃ চাকরীপ্রার্থীদের আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে রোজকার কাজ, আদালতের দ্বারস্থ পর্ষদ

সোনিয়া গান্ধী ঘনিষ্ঠ  ৭০০০ -এরও বেশি ভোট পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে। খাড়গের প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৯৭। শশী থারুরের প্রাপ্ত ভোট ১০৭২।
কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্য বলছে, দেশে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল। তাঁর সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ জন ‘ভারত যাত্রী’।
গোপন ব্যালটে হয় ভোটগ্রহণ। এই প্রথম বার ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয় পত্র দেয় সিইএ। পরিচয় পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসার নিয়োগ করেছে কংগ্রেস।

১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *