Special News Special Reports State

হাওড়া কাণ্ডে ফের ৫৭ কোটি টাকার হদিশ

0
(0)

খবর লাইভ : হাওড়া কাণ্ডে ফের ৫৭ কোটি টাকার হদিশ। সূত্রের খবর, নরেন্দ্রপুরের কানারা ব্যাঙ্ক থেকে আরও ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে, সেগুলি সন্দেহের ঊর্দ্ধে নয়। এর মধ্যে ৬টি অ্যাকাউন্টে গত ছমাসে ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে অ্যাপের মাধ্যমে প্রতারণা করা হত, তা নাইজেরিয়া থেকে পরিচালিত হত।

আরও পড়ুনঃ ছিটকে গেলেন আরও এক বোলার, বিশ্বকাপে আরও চাপে শ্রীলঙ্কা !

পুলিশের তরফে গুগলকে নোটিস পাঠিয়ে অবিলম্বে ওই অ্যাপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী অ্যাপ খোলার সময় যে কেওয়াইসি জমা করতে হয়, সেই নথিও চেয়ে পাঠিয়েছে লালবাজার। এর ফলে এই অ্যাপ কে বা কারা খুলেছে, তা জানা যাবে বলে পুলিশের অনুমান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *