Special News Special Reports State

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল শিয়ালদহ!

0
(0)

খবর লাইভ : শিয়ালদহ ডেন্টাল কলেজের সামনে আপার প্রাইমারি চাকরি প্রাথীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে চাকরি প্রাথীদের সংঘর্ষ বেধে যায়। শনিবার বেলা সাড়ে ১২ টা থেকে টানা বিক্ষোভ চলে। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরি প্রাথীরা। রাস্তা থেকে পুলিশ তাদের তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তা থেকে কার্যত টেনে হিচড়ে চাকরি প্রাথীদের নিয়ে যায় পুলিস কর্মীরা।

এইসময় মহিলা চাকরি প্রাথী বেশি থাকায় পুলিশকে বেগ পেতে হয়। হাতে গোনা সিভিক-সহ চার জন মহিলা পুলিশ ছিল। ফলে মহিলা চাকরি প্রাথীরা দীর্ঘক্ষণ বসে থাকেন রাস্তায়। প্রায় পৌনে দুটো পর্যন্ত এই ধস্তাধস্তি চলে পুলিশের সঙ্গে বিক্ষোভ কারীদের। তিন জন অসুস্থ হন। এক জন পুরুষ ও দুই মহিলা চাকরি প্রাথী অনিমা হাউলি ও শোভা কয়াল অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় শুয়ে পড়েন বিক্ষোভ কারীরা। টানতে টানতে তোলা হয় পুলিশের ভ্যানে ও বাসে।

আরও পড়ুনঃ জামিনের ১৫ দিনের মধ্যে ‘নাবালিকা’কে বিয়ে করতে হবে ধর্ষককে, শর্তে জামিন দিল আদালত
এন্টালি থানার বিশাল পুলিশ এসে শেষ পর্যন্ত বাসে করে বিক্ষোভকারীদের আটক করে। সূত্রের খবর, কালীঘাটে বিক্ষোভ করার কথা ছিল এই বিক্ষোভকারীদের। কিন্তু যাওয়ার আগে শিয়ালদহ স্টেশন থেকে কিছু জনকে আটক করা হয়। তারপরই ডেন্টাল কলেজের সামনে রাস্তায় বসে পরে বিক্ষোভ কারীরা। পুলিশের সঙ্গে ব্যাপক ঝামেলা হয় বিক্ষোভকারীদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *