Special News Special Reports State

বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল

0
(0)

খবর লাইভ : আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর ছবি ভাইরাল হতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে শাসকদল। এমনই বিস্ফোরক অভিযোগ বিজেপির। যদিও খেলনা বন্দুক বলে সাফাই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে গোটা ঘটনায় অস্বস্তিতে শাসক শিবির। মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিকা আক্তারির স্বামী তথা তৃণমূল নেতা মোহাম্মদ আলাউদ্দিন ওরফে সেন্টুর বন্দুক হাতে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ছবিতে দেখা যাচ্ছে বন্দুক হাতে রয়েছেন ওই তৃণমূল নেতা। মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মেলার খেলনা বন্দুক নিয়ে বেলুন ফাটানোর সময় ছবি তুলেছিলেন। কেউ ছবি তুলে ভাইরাল করে দিয়েছে। বিজেপির অভিযোগ সত্যি নয়।

উত্তর মালদা জেলা সাংগঠনিক বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। সেখানকার পঞ্চায়েত প্রধানের স্বামীর আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল হয়েছে। পঞ্চায়েতে ভোট লুট করবে তার প্রস্তুতি করছে তৃণমূল। এখন থেকেই বোম বন্দুক মজুত করছে। তবে মানুষ এর জবাব দেবে।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষ পঞ্চায়েতে ভোট দেবে। নিজেদের জমি নেই বুঝতে পেরে তৃণমূলের নামে কুৎসা করছে। তবে এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোটের আগে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসকদলকে। কখনও দুর্নীতি ইস্যুতে কখনও আবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। আর এবার উঠল সন্ত্রাস সৃষ্টির অভিযোগ। মুখে না বললেও তাই স্বাভাবিক ভাবে অসন্তুষ্ট জেলা তৃণমূল নেতৃত্ব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *