Business Special News Special Reports

বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ, প্রশ্ন তৃণমূলের তাপসের

0
(0)

খবর লাইভ : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ঘরে অশান্তি । যদিও এই অশান্তি নতুন নয় । তবে আবার তৃণমূলের দুই প্রথমসারির নেতার বিরোধ প্রকাশ্যে আশায় দলের মধ্যে অস্বস্তি বাড়ল।

মঙ্গলবার বিধানসভায় শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায় (TMC MLA Tapas Roy) তাঁর নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে বিস্ফোরক অভিযোগ করলেন । অভিযোগের কেন্দ্রবিন্দু যিনি, তিনিও উত্তর কলকাতার তৃণমূল সাংসদ । পাশাপাশি তিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee) ।

আরও পড়ুনঃ বিসিসিআইয়ে কেন ব্রাত্য সৌরভ? উঠছে প্রশ্ন
এমনিতে তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব নতুন নয় । কিন্তু মঙ্গলবার উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের সামনে বিজেপি (BJP) নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগ করলেন । একতরফা ভাবেই তিনি জানতে চাইলেন, উত্তর কলকাতার শীর্ষস্থানীয় বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় !
বউবাজারের বাড়িতে সাংবাদিকদের ডেকে তিনি অভিযোগ করেন, দলে এমন অনেক লোক রয়েছেন, যাঁরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন । একই সঙ্গে তাঁরা বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রেখেও চলছেন । তিনি বলেন, ‘‘দলের উচিত এদের সনাক্ত করা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ।’’
তাপস বলেন, ‘‘উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক কারও অজানা নয় । এবার দুর্গাপুজোয় তমোঘ্নর বাড়িতে আমন্ত্রিত ছিলেন সুদীপবাবু ।
যেদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিজেপি নেতার বাড়িতে যান, সেদিনই সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং উত্তর কলকাতার প্রাক্তন সভাপতি কল্যাণ চৌবে ।
প্রকাশ্যে সেখানে সুদীপ ও শুভেন্দুর বৈঠক হয়েছে, এমন অভিযোগ না তুললেও তিনি সন্দেহের তির ছুঁড়েছেন উত্তর কলকাতার সাংসদের উদ্দেশ্যে ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *